প্রথম আলোর ফটো সাংবাদিকের ফ্ল্যাশগান হারিয়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন ময়দানে গতকাল সোমবার কর্তব্য পালনকালে প্রথম আলোর ফটোসাংবাদিক জাহিদুল করিমের ক্যামেরার ফ্ল্যাশগান হারিয়ে গেছে। এ বিষয়ে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জাহিদুল করিম জানান, গতকাল বিকেলে পল্টন ময়দানে বিএনপির গণমিছিলের ছবি তোলার সময় তাঁর ব্যাগ থেকে ক্যানন স্পিডলাইট ফ্ল্যাশগানটি খোয়া যায়। অনেক খুঁজেও তা পাওয়া যায়নি।