প্রথম আলোর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জুয়েল খানকে গতকাল রোববার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত দেখে নেওয়ার হুমকি দিয়েছে। গতকাল রোববার প্রথম আলোর বিশাল বাংলায় একটি সংবাদ প্রকাশের কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে থানায় রাতেই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।জুয়েল খান জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা পরিষদসংলগ্ন রাস্তা দিয়ে তিনি রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় একটি মোটরবাইকে করে তিন যুবক এসে তাঁর রিকশার গতি রোধ করে। দুর্বৃত্তরা সংবাদ প্রকাশ করার জন্য তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করে ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় জুয়েল খান ফেঞ্চুগঞ্জ থানায় রাতেই একটি সাধারণ ডায়েরি করেছেন। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অছিকুর রহিম বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’উল্লেখ্য, গতকাল প্রথম আলোর চতুর্থ পৃষ্ঠায় ‘বিদ্যালয় ছুটি দিয়ে জনসভায়!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।