প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপসম্পাদকীয় প্রকাশের মাধ্যমে আদালত অবমাননার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দায় ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ রুল জারি করেন।
আদেশে আদালত অবমাননার অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রুলে একই সঙ্গে ৬ মার্চ মিজানুর রহমান খানকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। ওই উপসম্পাদকীয় প্রকাশের মাধ্যমে আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগে আদালত ওই রুল জারি করেন।