প্রথম আলোর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।সমিতির পক্ষে সেক্রেটারি ফর সোশ্যাল সার্ভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট মুহাম্মদ মহসীন মিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ক-অঞ্চল) মামলাটি করেন। দণ্ডবিধির ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি করা হয়েছে। বিচারিক হাকিম গোলাম কবির মামলা গ্রহণ করে প্রথম আলোর সম্পাদক ও সহযোগী সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেছেন। আদালত আগামী ১ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করে ওই দিনই বিবাদী দুজনকে সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।মামলার আবেদনে বাদী অভিযোগ করেছেন, ১০ ডিসেম্বর প্রথম আলোর ১২ পৃষ্ঠায় ‘সরল গরল’ কলামে ‘অভিষেকে প্রধান বিচারপতি’ শিরোনামে মিজানুর রহমান খানের একটি লেখা ছাপা হয়েছে। ওই লেখায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব আইনজীবীর সামাজিক মর্যাদা ও সম্মানহানি ঘটেছে।