প্রথম আলোর বিশ্বকাপ কুইজের প্রথম সপ্তাহের বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারকার বিশ্বকাপে প্রথম আলো পাঠকদের জন্য নানা মাত্রিক কুইজের আয়োজন করেছে। এর মধ্যে আছে দেশের ২৮টি জেলায় প্রথম আলো অফিসে কুইজে অংশ নেওয়ার মাধ্যমে প্রতিদিন পুরস্কার জেতার সুযোগ, সাতটি বিভাগীয় শহরে প্রতিদিনের আলাদা কুইজ আয়োজন, এসএমএস, অনলাইন, সাপ্তাহিক ও পর্বভিত্তিক কুইজ। ‘এসকেএফ-প্রথম আলো প্রতিদিনের কুইজ’-এর পুরস্কার দেওয়া হচ্ছে ড্রয়ের পরদিনই। এভাবেই ‘ট্রান্সটেক-প্রথম আলো বিশ্বকাপ কুইজ’-এর পুরস্কারও বিভাগীয় শহরের প্রথম আলো অফিস থেকে দেওয়া হচ্ছে। এই কুইজে ১৫ জুনের বিজয়ীদের বিশেষ পুরস্কার হিসেবে সাত বিভাগীয় শহরে সাতটি এসি দেওয়া হয়। গত শুক্রবার ও শনিবার এই সাতজন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে গতকাল শনিবার ঢাকায় বিজয়ী ঠাকুরদাস লেনের ফজলুল হক খানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রথম আলোর ঢাকা অফিসে। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিকসের হেড অব বিজনেস ইউনিট মো. আবদুস সালাম, রিজিওনাল সেলস ম্যানেজার ইকবাল আতাহার খান ও সিনিয়র প্রোডাক্ট অফিসার মুহাম্মদ সাইফুল আজাদ। ‘এসার-প্রথম আলো বিশ্বকাপ এসএমএস কুইজ’-এর প্রথম সাত দিনের সাতজন ল্যাপটপ বিজয়ীর হাতে গতকাল পুরস্কার তুলে দেওয়া হয়। প্রথম আলোতে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস) আবু তোয়াব মো. সানাউল্লাহ এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। পুরস্কার পান সিলেটের রূপক ধর, চট্টগ্রামের সুবীর পালিত, গাজীপুরের আল ফয়সাল, ঢাকা ক্যান্টনমেন্টের এম হারুন-উর-রশিদ, মুন্সিগঞ্জের ইমন সরদার, ঢাকার রায়েরবাজারের পল্লব কিশোর দাস ও টাঙ্গাইলের মো. শহিদুর রহমান।‘নাভানা ইন্টারলিঙ্কস-প্রথম আলো ফুটবল কুইজ’-এ এসএমএসে সাত দিনের বিজয়ী প্রত্যেকেই পেয়েছেন এবারের বিশ্বকাপের অফিশিয়াল অ্যাডিডাসের জাবুলানি ফুটবল। ১৫ হাজার টাকা দামের এই বল পেয়েছেন বগুড়ার শাহরিয়ার আলম, ময়মনসিংহের গৌরীপুরের এ কে মাহফুজুর রহমান, নওগাঁর ডা. গোপাল চন্দ্র কর্মকার, রাঙামাটির সুপন চাকমা, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমদাদ হোসেন রাজীব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাসির সাদ ও চট্টগ্রামের সুপন কুমার দে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক ও বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।