প্রথম আলোর মাগুরা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি ‘প্রতারণা মামলায় প্রতারণার অভিযোগ! শিরোনামে প্রথম আলোতে তাঁর একটি প্রতিবেদন ছাপা হওয়ার পর থেকে এই হুমকি দেওয়া হচ্ছে। গতকাল সোমবার মাগুরা সদর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও মৌখিকভাবে জানানো হয়েছে। প্রতিবেদনটিতে একটি প্রতারণার মামলায় ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আজম বাবলার পরিবর্তে অন্য একজনের কারাগারে আটক থাকা এবং পরে মুক্তি পাওয়ার অভিযোগের বিষয়ে তথ্য ছিল।