প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত অবমাননার দায়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। তবে মামলা থেকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুনানি চলাকালে আদালতের কাঠগড়ায় মিজানুর রহমানের দাঁড়িয়ে থাকাকে শাস্তি হিসেবে গণ্য করা হবে।
আজ বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। এরপর আদালত অবমাননার অভিযোগে ২ মার্চ প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে মিজানুর রহমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।