প্রথম আলোর রেইনকোট নোয়াখালীর আরও ৭৮ বিক্রয়কর্মী পেলেন
নোয়াখালী জেলা শহর এবং দুই উপজেলার আরও ৭৮ জন সংবাদপত্র বিক্রয়কর্মীকে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট দেওয়া হয়েছে। বিক্রয়কর্মীরা রেইনকোট পেয়ে বেজায় খুশি হন। এ সময় তাঁরা প্রথম আলোর বিক্রি আরও বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে গত ৩ জুলাই জেলার কোম্পানীগঞ্জ, সোনাইমুড়ী ও চন্দ্রগঞ্জের ৩৩ জন বিক্রয়কর্মীর মাঝে প্রথম আলোর রেইনকোট বিতরণ করা হয়। গতকাল নোয়াখালী শহরের পরিবেশক আজিজুর রহমানের সঙ্গে কর্মরত ২০ জন, মাইজদী বাজারের পরিবেশক সহিদুর রহমানের সঙ্গে কর্মরত ২৪ জন, বেগমগঞ্জের চৌমুহনীর পরিবেশক নুরুল করিম ও আবদুল গফুরের সঙ্গে কর্মরত ২২ জন এবং সেনবাগ ও জমিদারহাটের পরিবেশক জাকির হোসেনের সঙ্গে কর্মরত ১২ জন বিক্রয়কর্মীকে রেইনকোট বিতরণ করা হয়। রেইনকোট বিতরণকালে নিজ জিন পরিবেশকেরা ছাড়াও প্রথম আলোর বিতরণ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, বিক্রয় ব্যবস্থাপক আমিরুল হক, বিক্রয় নির্বাহী আবদুল্লাহেল রাফি, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আতিকুর রহমান, নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে ৪৪টি রেইনকোট বিতরণলক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে প্রথম আলোর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার হকারদের মাঝে ৪৪টি রেইনকোট বিতরণ করা হয়েছে।লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী কবির পেপার হাউসে ১০টি, লক্ষ্মীপুর নিউজ কর্নারে চারটি এবং আলহাজ গোলাম রহমান এজেন্সিতে ১০টি, রায়পুর উপজেলার শহরে ম্যাগাজিন হাউসে ২০টি রেইনকোট হকারদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় মান্দারী কবির পেপার হাউসের হকার মো. হারুন বলেন, ‘প্রথম আলো আগে কোর্তা দিয়েছে, এখন রেইনকোট দিয়েছে। আমরা প্রথম আলো আরও বেশি বিক্রি করব।’ এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর জেনারেল ম্যানেজার এ বি এম জাকারিয়া, সেলস ম্যানেজার আমিরুল হক, বিক্রয় নির্বাহী মো. আবদুল্লাহিল রাফি, আঞ্চলিক ম্যানেজার আতিকুর রহমান, সংবাদপত্র এজেন্ট নাজমুল আহসান, আনোয়ারের রহমান, আবু তাহের প্রমুখ।