প্রথম আলোর রেইনকোট পেলেন কবিরহাটের চার বিক্রয়কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার সংবাদপত্রের বিক্রয়কর্মীদের গতকাল রোববার প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট উপহার দেওয়া হয়। দুপুরে প্রথম আলোর কবিরহাটের পরিবেশক মাঈন উদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চারজন বিক্রয়কর্মীর হাতে রেইনকোট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক আতিকুর রহমান, কবিরহাটের পরিবেশক মাঈন উদ্দিন ও নোয়াখালী প্রতিনিধি মাহবুবুর রহমান।
রেইনকোট বিতরণকালে পরিবেশক মাঈন উদ্দিন প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, সংবাদপত্রের বিক্রয়কর্মীরা (হকার) গ্রামেগঞ্জে গিয়ে বৃষ্টিতে ভিজে পত্রিকা বিক্রি করতে নানা সমস্যার সন্মুখীন হন। বৃষ্টির কারণে অনেক সময় দেরিতে পাঠকের হাতে পত্রিকা পৌঁঁছে। এ অবস্থায় প্রথম আলো যে উদ্যোগ নিয়েছে সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।