প্রথম আলোর রেইনকোট পেলেন ২৫৫ বিক্রয়কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর-২-এর দুটি স্থানে ২৫৫ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। রাজধানীর মিরপুর-২ থানার গলিতে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির বিতরণ সেন্টারের ১৯৫ এবং থানার উল্টোদিকে অবস্থিত সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায়ের বিতরণ সেন্টারে ৬০ বিক্রয়কর্মী রেইনকোটগুলো পান। বিতরণ কাজে অংশ নেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, ব্যবস্থাপক আমিরুল হক, সহকারী ব্যবস্থাপক খান ইমাম হোসেন প্রমুখ। এ ছাড়া ছিলেন হকার্স সমিতি দুটির বিতরণ সেন্টারের প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।