প্রথম আলোর রেইনকোট পেলেন ৬৫ বিক্রয়কর্মী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মিরপুর-১১ বিতরণ সেন্টারে গতকাল সকালে সেন্টারের ৬৫ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক খান ইমাম হোসেন এবং ঢাকার সার্কুলেশন দলের সার্কুলেশন নির্বাহী গৌতম কুমার মন্ডল ও মো. ইউসুফ। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সেন্টারের সুপারভাইজার শফিক দেওয়ান ও পরিবেশক নাসির দেওয়ান। বিজ্ঞপ্তি।