প্রথম আলোর সাংবাদিক এ কে এম জাকারিয়ার মাতৃবিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা খাতুন
আয়েশা খাতুন

প্রথম আলোর সিনিয়র সহকারী সম্পাদক এ কে এম জাকারিয়ার মাতা সমাজসেবী আয়েশা খাতুন আজ ১ জুলাই দিবাগত রাত তিনটায় শমরিতা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
তিনি বিশিষ্ট সমাজসেবক মৃত আলহাজ আব্দুল মজিদ মোল্লার সহধর্মিণী। আমৃত্যু তিনি আব্দুল মজিদ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নিবাস ৬৮৭-সি মালিবাগ চৌধুরীপাড়া। আজ সকাল আটটায় মালিবাগ চৌধুরীপাড়ায় সরকারি কলোনি জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর চাঁদপুরের কচুয়া উপজেলার সৈয়দপুর গ্রামে বাদ জোহর তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
৪ জুলাই শুক্রবার বাদ জুমা মালিবাগ চৌধুরীপাড়ার সরকারি কলোনি জামে মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে ।
উল্লেখ্য, মৃত্যুকালে তিনি ছয় কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।