প্রথম আলোর সৎ প্রচেষ্টায় সমর্থন দেওয়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটি দায়িত্বশীল সংবাদপত্র প্রথম আলো। বস্তুনিষ্ঠ খবর প্রকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে দেশকে ইতিবাচকভাবে বদলানোর অবিরাম চেষ্টা করছে এই পত্রিকাটি। তাদের সৎ প্রচেষ্টার সঙ্গে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। আমরাও নিজ নিজ অবস্থান থেকে একটু একটু করে বদলের মধ্য দিয়ে এ দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’ গতকাল শনিবার সকালে সিলেটের জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিতে (বার লাইব্রেরি) প্রথম আলোর বই উপহার প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।লাইব্রেরি হলে সকাল সাড়ে ১০টায় আয়োজিত বই হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই আইনজীবী সমিতির নেতারা প্রথম আলোর সম্পাদককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।সিলেট আইনজীবী সমিতির লাইব্রেরিকে দেশের একটি ঐতিহ্যবাহী লাইব্রেরি উল্লেখ করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আইনবিষয়ক বইগুলো তরুণ আইনজীবীদের অধ্যয়নের উদ্দেশ্যে উপহার দেওয়া হলো। বইগুলো দিয়ে প্রথম আলো কর্তৃপক্ষ গর্ববোধ করছে।’বর্তমান সময়ে সংবাদপত্রের ভূমিকা প্রসঙ্গে মতিউর রহমান বলেন, ‘আমরা শুরু থেকে দলনিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের ধারা নিয়ে এগিয়ে যাচ্ছি। দীর্ঘ এক যুগের এ প্রচেষ্টায় আমরা পেশা ও ব্যবসায় ভালো করছি বলে অন্যদের ভালো করার উৎসাহ জোগাই।’সমিতির সাধারণ সম্পাদক এ কে এম শমিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী ইকবাল আহমদ চৌধুরী, বেদানন্দ ভট্টাচার্য, কঙ্কন কুমার রায় প্রমুখ।সভাপতির বক্তব্যে এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই, প্রথম আলো সমাজের উন্নয়নে অতীতের মতো সামনের দিনগুলোতেও মানুষের কথা শুনবে এবং দৃঢ় চিত্তে প্রচার করবে।’ অনুষ্ঠানে আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সহসভাপতি মো. মোছলেহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. ফজলুল হকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।শিক্ষার্থীদের মুখোমুখি: গতকাল দুপুরে সিলেটের মেট্টোপলিটন ইউনিভার্সিটিতে সদ্য স্থাপিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য ‘মো. হাবিবুর রহমান লাইব্রেরি হল’ পরিদর্শন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ সময় তিনি সমসাময়িক নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শুধু একটি কাগজ প্রকাশ করেই নিজেদের দায়িত্ব শেষ বলে মনে করি না। তাই অদম্য দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, বিতর্ক প্রতিযোগিতাসহ শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে জড়িত রয়েছি। পাশাপাশি এসিড নিক্ষেপ, মাদক সেবন, ইভ টিজিংয়ের বিরুদ্ধেও সোচ্চার। সিডর, আইলা, বন্যাসহ সব দুর্গত লোকজনের সেবায় আমরা এগিয়ে আসছি। এসব করার একটাই কারণ, আপনাদের সবাইকে নিয়ে আমরা এ দেশটাকে বদলে দিতে চাই।’এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আজিজ, ডিন সুরেশ রঞ্জন বসাক প্রমুখ।