প্রথম আলোর 'আশা আছে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রথম আলো’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আশা আছে’ শিরোনামে একটি ভিডিওচিত্র (ডকুমেন্টারি) নির্মাণ করা হয়েছে। পাঁচ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওচিত্রটি নির্মাণ করা হয়েছে সাংবাদিক সাইফুল সামিনকে নিয়ে।
সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে ‘প্রথম আলো’। অসহায় মানুষের মনে আশা জাগিয়ে তোলে ‘প্রথম আলো’। এই বিষয়টিকে কেন্দ্র করেই ‘আশা আছে’ শিরোনামে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন কিবরিয়া ফারুকী। ভিডিওচিত্রটি নির্মাণে সহযোগিতা করেছেন আনিসুল হক, ইকবাল হোসাইন চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকী।