প্রথম আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার জাতীয় পুল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সিলেট ক্লাবের উদ্যোগে ও হিলসাইড এক্সেলসিওরের পৃষ্ঠপোষকতায় নগরের বড়শালা এলাকায় গতকাল বেলা দুইটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. কামরুল আহসান। সিলেট ক্লাবের সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরীসহ আয়োজকেরা বক্তব্য দেন। টুর্নামেন্টে দেশসেরা ৩৫ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নকে এক লাখ টাকা ও রানারআপকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, সিলেট|