প্রথম ও চতুর্থ বর্ষের ক্লাস শুরু ১৩ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএস (কৃষি) প্রথম ও চতুর্থ বর্ষ এবং মৎস্য অনুষদের ক্লাস ১৩ জুন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।ক্যাম্পাস সূত্র জানায়, ১২ জুন আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। ওই দিন সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে বিএস দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ক্লাস কবে শুরু হবে, তা এখনো অনিশ্চিত। একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, আন্দোলনে সব বর্ষের শিক্ষার্থীরা অংশ নিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন খেয়ালখুশিমতো ক্লাস চালু করছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ বলেন, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ওই দুই বর্ষের ক্লাস চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিলের প্রতিবাদে গত ৯ মে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর ও বিক্ষোভ করলে ওই দিন রাতেই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়।