প্রথম ও চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের সম্মান প্রথম বর্ষ এবং ২০০৯ সালের চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রথম বর্ষের পরীক্ষা পূর্বনির্ধারিত ২০ আগস্টের পরিবর্তে আগামী ১২ সেপ্টেম্বর এবং চতুর্থ বর্ষের পরীক্ষা ২১ আগস্টের পরিবর্তে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।