প্রথম কমিউনিটি রেডিওর সম্প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় দেশের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন ‘লোকবেতার’-এর পরীক্ষামূলক সম্প্রচার গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। শহরের সদর রোডের একটি বাড়িতে স্থাপিত সম্প্রচার কার্যালয় থেকে গতকাল বেলা ১১টায় লোকবেতারের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়। দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রেডিও স্টেশনের সার্বিক দিক তুলে ধরেন এর ভারপ্রাপ্ত প্রধান তারেক মাহমুদ।