প্রথম চট্টগ্রাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ১৪ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের আয়োজনে প্রথমবারের মতো নগরে এ ধরনের উৎসব হচ্ছে। এতে বিশ্বের নানা দেশের ২৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১১টা, বিকেল সাড়ে তিনটা ও সন্ধ্যা ছয়টা এই তিন সেশনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎবে অংশ নেওয়া প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রের মধ্য থেকে বিজয়ী দুই নির্মাতাকে সম্মাননা স্মারক দেওয়া হবে। বিজ্ঞপ্তি।