প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সিলেট, ১৬ জানুয়ারি। ছবি: প্রথম আলো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। সিলেট, ১৬ জানুয়ারি। ছবি: প্রথম আলো

বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট। বিনা মূল্যে পাওয়া যাবে ওয়াই–ফাই–সুবিধাও। আজ বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দুই দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট শহরের পাশে একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ও আইসিটি পার্ক তৈরি করা হবে। এটি পরিচালনার জন্য অনেক দক্ষ লোক দরকার। বিশ্ববিদ্যালয়ের পাশে আইসিটি পার্ক হওয়ায় পার্কটি ভালো চলবে বলে তাঁর ধারণা। বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি হবে সিলেট। বিনা মূল্যে ওয়াই–ফাই–সুবিধাও পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান।