প্রথম দিনে অনুপস্থিত ৮৫২০, বহিষ্কার ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ১০ বোর্ডের অধীন ৮ হাজার ৫২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ১৬ পরীক্ষার্থীকে।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের অধীন ১ হাজার ২৩৯ জন, রাজশাহীতে ৪৩১ জন, কুমিল্লায় ৭১৬ জন, চট্টগ্রামে ৩২৫ জন, বরিশালে ২৯৪ জন, যশোরে ৪৩২ জন, সিলেটে ২৬৫ জন, দিনাজপুর বোর্ডে ৩৬৯ জন, মাদ্রাসা বোর্ডে ৩ হাজার ২১২ জন ও কারিগরি বোর্ডে ১ হাজার ২৩৭ জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন কারিগরি বোর্ডের, ৫ জন মাদ্রাসা বোর্ডের ও ১ জন ঢাকা শিক্ষা বোর্ডের।