প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিনে গতকাল বুধবার লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। সহকারী রিটার্নিং অফিসার জাকির মাহমুদ এ তথ্য দিয়েছেন।
তবে নির্বাচনের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এলাকায় ব্যক্তিগতভাবে জনসংযোগ করছেন। সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগের নেতা মেজবাহ উদ্দিন জানান, তিনি গতকাল ৩ নম্বর ও ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা আবু নাছের, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শোয়ায়েব খন্দকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজও দলের মনোনয়ন চাইবেন বলে তাঁরা জানিয়েছেন। এ ছাড়া সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরীও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র সাহেদ আলীও নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।