প্রথম দিনে চট্টগ্রামে যাত্রীদের ভিড় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি গতকাল সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। টিকিট বিক্রির প্রথম দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে তেমন ভিড় ছিল না। যে কারণে অগ্রিম টিকিটের জন্য লাইনে দাঁড়ানো কাউকে খালি হাতে ফিরতে হয়নি।
রেলওয়ে জিআরপি থানার ওসি হিমাংশু দাস বলেন, গতকাল ৭ সেপ্টেম্বরের বিভিন্ন গন্তব্যের টিকিট দেওয়া হয়।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, আজ মঙ্গলবার থেকে অগ্রিম টিকিট-প্রত্যাশীদের ভিড় বাড়বে। আজ ৮ সেপ্টেম্বরের টিকিট দেওয়া হবে।