প্রথম দিনে টিকিটের চাহিদা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি যেতে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে টিকিটপ্রত্যাশীদের ভিড়। ছবিটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে গতকাল তোলা l প্রথম আলো
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি যেতে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে টিকিটপ্রত্যাশীদের ভিড়। ছবিটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে গতকাল তোলা l প্রথম আলো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে গতকাল বুধবার চট্টগ্রাম স্টেশনে টিকিটের চাহিদা কম ছিল।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল আগামী ১ জুলাইয়ের টিকিট বিক্রি করা হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ৫০ শতাংশের কম টিকিট বিক্রি হয়েছে। আরও দু-এক দিন পর টিকিটের চাহিদা বাড়বে।
রেলওয়ে সূত্র জানায়, আজ বৃহস্পতিবার আগামী ২ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে।
কুমিল্লার যাত্রী শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘পরিবারের সদস্যদের আগে পাঠিয়ে দিতে টিকিট কিনতে এসেছি। গোধূলীর তিনটি টিকিট পেয়েছি। কোনো ঝক্কিঝামেলা পোহাতে হয়নি। তবে কুমিল্লা থেকে ফেরার টিকিট নিয়ে চিন্তিত।’
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে প্রতিদিন আটটি আন্তনগর ট্রেন ঢাকা ও সিলেটের উদ্দেশে যাত্রী পরিবহন করবে। এবার ঢাকা ও চট্টগ্রাম রেলপথে যুক্ত হয়েছে বিরতিহীন আরেক জোড়া ট্রেন। এর নাম দেওয়া হয়েছে সোনার বাংলা। ট্রেনটি ঢাকার উদ্দেশে প্রতিদিন বিকেল পাঁচটায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। পরদিন সকাল সাতটায় ট্রেনটি আবার যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরবে।