প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানের প্রথম দিনে গতকাল রোববার নগরের বিভিন্ন এলাকা থেকে ৬৭টি ব্যাটারি রিকশার ইঞ্জিন ও ব্যাটারি জব্দ করা হয়। এসব রিকশা থেকে ইঞ্জিন ও ব্যাটারি খুলে রেখে রিকশাগুলো চালকদের ফিরিয়ে দেওয়া হয়।
ইতিপূর্বে ৩১ আগস্ট থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন, বিআরটিএ, জেলা প্রশাসন এবং চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) যৌথভাবে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও উচ্ছেদ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল।
মহানগর পুলিশের উপকমিশনার ফারুক আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববার নগরের বিভিন্ন সড়কে অভিযান চালানো হয়। এ সময় রাস্তায় চলাচলরত ৬৭টি ব্যাটারিচালিত রিকশার ইঞ্জিন এবং ব্যাটারি খুলে রাখা হয়।