প্রথম দিনে ৬৮৩ জন অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার ৬৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানা গেছে। গতকাল সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৬৫৯। এর মধ্যে গতকাল পরীক্ষায় অংশ নিয়েছে ৬১ হাজার ৯৭৬ জন। এ ব্যাপারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় চট্টগ্রামের কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।