প্রথম দুই দিনে বিজয়ী হলেন ২০ জন

৪ থেকে ১৩ নভেম্বর প্রতিদিন রাত ৯টা থেকে প্রথম আলো অনলাইনে কুইজের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। ৪ ও ৫ নভেম্বর প্রথম দুই দিনের কুইজ অনুষ্ঠিত হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানিয়া সুলতানা, মনজুরুল ইসলাম,আবরার শাহরিয়ার, জাফরিনা আক্তার ও সিফাত মেফতাউল।
ছবি : সংগৃহীত

প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঠকদের জন্য আয়োজিত অনলাইন কুইজের প্রথম দুই দিনে ১০ জন করে মোট ২০ জন বিজয়ী হয়েছেন।

৪ থেকে ১৩ নভেম্বর প্রতিদিন রাত ৯টা থেকে প্রথম আলো অনলাইনে কুইজের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে। ৪ ও ৫ নভেম্বর প্রথম দুই দিনের কুইজ অনুষ্ঠিত হয়েছে। কুইজে প্রশ্ন করা হয় যথাক্রমে ৩ ও ৪ নভেম্বর এবং ৪ ও ৫ নভেম্বরের ছাপা ও অনলাইনে প্রকাশিত সংবাদ, ফিচার ইত্যাদি থেকে। ২০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১০ মিনিট করে সময় দেওয়া হয়। দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতারা বিজয়ীরা হয়েছেন। ১৩ তারিখ পর্যন্ত প্রতিদিন কুইজে নিবন্ধন ও অংশ নিতে লগইন করতে হবে এই পোর্টালে: prothomalo.com/event/quiz/index.html

প্রথম দিনের বিজয়ীরা হলেন: মানিকগঞ্জ সদর উপজেলার তানিয়া সুলতানা আফরিন, কিশোরগঞ্জের করিমগঞ্জের মনজুরুল ইসলাম, গাইবান্ধা সদরের আবরার শাহরিয়ার সাইফ, বরিশাল সদরের জবা মণ্ডল, ঢাকার মাতৃকা আরজমীর, কুমিল্লার মনোহরগঞ্জের তানজিল মাহমুদ, চট্টগ্রামের রাউজানের নাসির উদ্দিন, চট্টগ্রামের চন্দনাইশের আফিয়া ফাইরুজ উল্লাহ, চট্টগ্রামের চকবাজারের জাওয়াদ মাহমুদ জামী এবং গাইবান্ধার পলাশবাড়ীর রাকিব ফারাজী।

দ্বিতীয় দিনের বিজয়ীরা হলেন: কুমিল্লার দেবীদ্বারের মো. মোবারক হোসেন, ঢাকার তুরাগের জাফরিনা আক্তার, রংপুর সদরের মো. সিফাত মেফতাউল জান্নাত, কুমিল্লার দেবিদ্বারের মো. নুরুল আমিন, ঢাকার যাত্রবাড়ীর তানজিম আকরাম তানি, নোয়াখালীর বেগমগঞ্জের কাশফি মাহজাবিন, যশোরের নোয়াপাড়ার তন্ময় কুমার, দিনাজপুর সদরের মো. আহবাব উল হক, কুমিল্লার নাঙ্গলকোটের মো. এ এম ফাহিম এবং জামালপুর সদরের মো. মোবাশশির হোসেন।

বিজয়ীরা প্রত্যেকে পাঁচ হাজার টাকার গিফট চেক পাবেন। পাঠক কুইজের বিজয়ীরা মোট ১০ লাখ টাকার পুরস্কার পাবেন।