প্রথম ধাপে ১৮২ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ
প্রথম ধাপে ১৮২ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ১৫ থেকে ২৪ মে পর্যন্ত এ হালনাগাদ চলবে। দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২৪ জুন পর্যন্ত ২১৯ উপজেলায় এবং শেষ ধাপে ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১১৩ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
গতকাল রোববার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, এবারের হালনাগাদে ভোটার বাড়ার সম্ভাব্য হার ৫ শতাংশ (৪৬ লাখ)। ২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ হবে, তাঁদের ভোটার করা হবে। প্রতিবারের মতো এবারও তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের তথ্য সংগ্রহ করবেন। তবে নিবন্ধন ও ছবি তোলার জন্য ভোটারদের তথ্যকেন্দ্রে যেতে হবে।
প্রথম ধাপের নিবন্ধনের কাজ ১৫ জুলাই, দ্বিতীয় ধাপের ১৫ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপের নিবন্ধন ১৫ নভেম্বর শেষ হবে।
প্রথম ধাপের ১৮২ উপজেলা:
রংপুর অঞ্চল: পঞ্চগড়ের দেবীগঞ্জ ও তেঁতুলিয়া, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর, দিনাজপুরের সদর, ঘোড়াঘাট, হাকিমপুর ও নবাবগঞ্জ, নীলফামারীর ডিমলা, সৈয়দপুর ও কিশোরগঞ্জ, লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা, রংপুরের তারাগঞ্জ, বদরগঞ্জ ও মিঠাপুকুর, কুড়িগ্রামের সদর, রৌমারী ও রাজীবপুর এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ফুলছড়ি ও পলাশবাড়ী।
রাজশাহী অঞ্চল: জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি, বগুড়ার সদর, ধুনট ও নন্দীগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ, নওগাঁর বদলগাছি, ধামইরহাট, মান্দা ও আত্রাই, রাজশাহীর বাগমারা, দুর্গাপুর, পুটিয়া ও চারঘাট, নাটোরের লালপুর, বাগাতিপাড়া ও গুরুদাসপুর, সিরাজগঞ্জের সদর, চৌহালী ও কামারখন্দ এবং পাবনার সদর, ঈশ্বরদী ও আটঘড়িয়া।
খুলনা অঞ্চল: মেহেরপুরের গাংনী, কুষ্টিয়ার কুমারখালী ও খোকশা, চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা, ঝিনাইদহের সদর, হরিণাকুণ্ডু ও কালীগঞ্জ, যশোরের অভয়নগর, শার্শা ও বাঘারপাড়া, মাগুরার সদর ও মোহাম্মদপুর, নড়াইলের কালিয়া, বাগেরহাটের সদর ও কচুয়া, খুলনার কয়রা, তেরখাদা, রূপসা ও ফুলতলা এবং সাতক্ষীরার তালা, কলারোয়া ও দেবহাটা।
বরিশাল অঞ্চল: বরগুনার সদর, বামনা ও বেতাগী, পটুয়াখালীর সদর, দশমিনা ও কলাপাড়া, ভোলার মনপুরা, বোরহানউদ্দিন ও দৌলতখান, বরিশালের আগৈলঝরা, বাবুগঞ্জ ও গৌরনদী, ঝালকাঠির কাঁঠালিয়া, নলছিটি ও রাজাপুর এবং পিরোজপুরের সদর, নাজিরপুর ও কাউখালী।
ফরিদপুর অঞ্চল: গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া, মাদারীপুরের শিবচর ও রাজৈর, শরীয়তপুরের সদর, ডামুড্যা ও ভেদরগঞ্জ, ফরিদপুরের মধুখালী, সদরপুর ও ভাঙ্গা এবং রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালী।
ঢাকা অঞ্চল: মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয় ও ঘিওর, মুন্সিগঞ্জের সদর, গজারিয়া ও লৌহজং, নরসিংদীর সদর, পলাশ ও রায়পুরা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আড়াইহাজার, ঢাকার দোহার, ধামরাই ও নবাবগঞ্জ এবং গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ।
ময়মনসিংহ অঞ্চল: টাঙ্গাইলের মির্জাপুর, দেলদুয়ার, নাগরপুর ও বাসাইল, জামালপুরের সরিষাবাড়ী, ইসলামপুর ও মেলান্দহ, শেরপুরের সদর ও ঝিনাইগাতি, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, গফরগাঁও ও ফুলবাড়িয়া, নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলা এবং কিশোরগঞ্জের নিকলী, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন।
সিলেট অঞ্চল: সুনামগঞ্জের সদর, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর, সিলেটের ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুর, মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ এবং হবিগঞ্জের সদর ও মাধবপুর।
কুমিল্লা অঞ্চল: ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আখাউড়া, কুমিল্লার হোমনা, মেঘনা, তিতাস, লাকসাম ও মুরাদনগর, চাঁদপুরের সদর, কচুয়া ও ফরিদগঞ্জ, ফেনীর সদর, ফুলগাজী ও সোনাগাজী, নোয়াখালীর বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও কবিরহাট এবং লক্ষ্মীপুরের সদর ও রামগঞ্জ।
চট্টগ্রাম অঞ্চল: চট্টগ্রামের বোয়ালখালী, কোতোয়ালি, রাঙ্গুনিয়া, রাউজান, পটিয়া ও মিরসরাই, কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ, খাগড়াছড়ির মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও মহালছড়ি, রাঙামাটির কাউখালী, রাজস্থলী ও বরকল এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি ও রুমা।