প্রথম নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন ইডেন মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মমতাজ শামীম। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার স্বাক্ষরিত এক আদেশে তাঁকে এ পদে পদায়ন করা হয়। ১৯৯৯ সালে সিলেট শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হওয়ার পর মমতাজ শামীমই প্রথম নারী চেয়ারম্যান। মমতাজ শামীমের বাড়ি সিলেটে। মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের প্রোগ্রাম অফিসার ও ময়মনসিংহ আনন্দ মোহন কলেজেও তিনি অধ্যাপনা করেছেন।