প্রথম পুরস্কার পেয়েছে গ ০৫৭৩৩০৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল লটারি ২০১০-এর ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার পেয়েছে গ ০৫৭৩৩০৯। পুরস্কারের অর্থের পরিমাণ ৩০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে এ লটারির ড্র অনুষ্ঠিত হয়।পাঁচ লাখ টাকার দ্বিতীয় পুরস্কারের লটারির টিকিট নম্বর হলো জ ০০৭৮১৬৬, আর ৭০ হাজার টাকার তৃতীয় পুরস্কারের লটারির টিকিট নম্বর অ৮০৩৪২০ এবং চতুর্থ পুরস্কার দুটি (প্রতিটি ২০ হাজার টাকা) জ ০৩৬৩৬০৮ এবং ঝ ০৩৭০১১১।ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী রফিক-উল হক। বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের সভাপতি কাজী রফিকুল আলম ও উপদেষ্টা মোহাম্মদ আলী।হলরুমে আহ্ছানিয়া মিশন স্কুলের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রথম থেকে চতুর্থ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নম্বর উত্তোলন করে। পঞ্চম থেকে অষ্টম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের বাছাই করা হয় কম্পিউটারের মাধ্যমে। এ বছর মোট ৫০ লাখ টাকার এক হাজার ২৯৮টি পুরস্কার ঘোষণা করা হয়।ড্র-এর এক মাসের মধ্যে বিজয়ীদের ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি বরাবর নিজের দুটি ছবি ও মূল টিকিটসহ লিখিত আবেদন করতে বলা হয়েছে। যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পর সম্ভাব্য অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকৃত প্রাপকের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা আহ্ছানিয়া মিশন। লটারির বিস্তারিত ফলাফল জানতে এখানে ক্লিক করুন