প্রথম পুরস্কারের নম্বর ০৯৯৩৬৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আল আমিনের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নম্বর) এই ড্র পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৪৪টি সিরিজ যথা—কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন এবং খপ এই ড্রর আওতাভুক্ত। উপরিউক্ত সিরিজগুলোর অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।
৬ লাখ টাকা মূল্যের প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর ০৯৯৩৬৩০। ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কারের নম্বর ০৪৭৯২১২। ১ লাখ টাকা মূল্যের তৃতীয় পুরস্কারের নম্বর দুটি ০৩৮১২৭৮ ও ০৫৯৯৭৯০। ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কারের নম্বর দুটি ০১৩৬৯৮০ ও ০৮৯০৭৩৮।
প্রতিটি ১০ হাজার টাকার পঞ্চম পুরস্কারের ৪০টি নম্বর ০০১২৩৮৯, ০১৯৮৯৩৫, ০৪২৩৯৩৭, ০৬৯৮৭৮৯, ০৯০৩৫৫৫, ০০১৫১৯২, ০২১৩২১০, ০৪৫৭৩১৪, ০৭০০১৯৫, ০৯১০৭০০, ০০৪৬৮২১, ০২১৯৪১৪, ০৪৭৮৫৮৭, ০৭৫২৫২৩, ০৯১৮৯৮৯, ০০৫৪৭৭৩, ০২৪৭৯৬৪, ০৫৩১০৭৪, ০৭৮৪০৮২, ০৯৩৪৫২১, ০০৬২১৬৯, ০২৫১১৩৬, ০৫৩৭১২৫, ০৮০৪১৬১, ০৯৩৫১৪৬, ০১৩৪৯৪৬, ০২৯৯৫৬৭, ০৫৪৭৮৩৮, ০৮১৮৭৬৬, ০৯৪০৪৬৫, ০১৫৩২৫২, ০৩০৯৫০৩, ০৬৬৮৫৮১, ০৮২১৩০৯, ০৯৫১৭৮৫, ০১৭১৬০৬, ০৩৯১৯২৩, ০৬৮০৭০১, ০৮৩৫৫১৭, ০৯৯১৯৭২।