প্রথম প্রান্তিকে প্রবাসী আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসী আয় ১৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে। গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উত্থাপিত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেটের বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণসংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত অর্থবছরে প্রথম তিন মাসে প্রবাসী আয় ছিল ৩ হাজার ৯৩৩ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। এ অর্থবছরের এ সময়ে প্রবাসী আয় এসেছে ৩ হাজার ২৩২ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয় কমার কারণ উল্লেখ করতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, উন্নত দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি, তেলের মূল্যহ্রাসের কারণে মধ্যপ্রাচ্যে স্থবিরতা এবং ডলারের বিপরীতে টাকার মূল্য শক্তিশালী হওয়ায় প্রবাসী আয় কমতে পারে।