প্রথম বছরেই পুরস্কার চরকির ঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মানিক ও রতন

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির যাত্রা শুরু হওয়ার প্রথম বছরেই এল গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডসের স্বীকৃতি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম ‘বেস্ট ইনিশিয়েটিভ টু অ্যাকুয়ার সাবস্ক্রাইবার’ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশি কনটেন্টের প্ল্যাটফর্ম চরকি এখন বিশ্বের ১৫৪টির বেশি দেশ থেকে দেখা হয়। পেইড সাবস্ক্রিপশনের ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি পিছিয়ে পড়া বাজারে নতুন নতুন কনটেন্ট, সৃজনশীল উদ্যোগ আর উদ্ভাবনী যোগাযোগ কৌশল দিয়ে নতুন শুরু করা একটি ওটিটির দ্রুততম সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে যাওয়ার এই পথচলায় ফ্রম মেকিং লোকাল টু গোয়িং গ্লোবাল’ শিরোনামের এই উদ্যোগে এল স্বীকৃতি। এই ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে নরওয়ের দুই প্রতিষ্ঠান—ড্যাগেনস ও ভিডি। তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্ট।

এ ছাড়া সম্প্রতি আইসিটি বিভাগ নিবেদিত চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে আটটি এবং মেরিল–প্রথম আলো পুরস্কারে চারটি পুরস্কার পেয়েছে চরকি।