প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ নভেম্বর শুরু হবে। ভর্তি পরীক্ষা শেষ হবে ১৮ নভেম্বর। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির আবেদনের সময়সীমা ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। ভর্তির আবেদন ফরম পূরণ ফি ৪০০ টাকা।বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব এবং একাডেমিক শাখার ভারপ্রাপ্ত প্রধান এস এম আকবর হোসাইন বলেন, ভর্তি-ইচ্ছুকদের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য টেলিটক সংযোগের মাধ্যমে আবেদন করতে হবে।