প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাজী মোহামঞ্চদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ফল প্রকাশ করা হয়।
পরীক্ষার ফলাফল ও ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.hstu.ac.bd) পাওয়া যাচ্ছে।
ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মেধা তালিকা থেকে অ ও ঊ ইউনিটে ৯ ডিসেম্বর, ই, ঈ ও উ ইউনিটে ১০ ডিসেম্বর, অপেক্ষমাণ তালিকায় অ ও ঊ ইউনিটে ১৭ ডিসেম্বর এবং ই, ঈ ও উ ইউনিটে ১৮ ডিসেম্বর ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।