প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১২ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিতব্য ২০১০ সালের প্রথম বর্ষ সম্মান পরীক্ষার তারিখ আবার পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থাকলেও উত্তরপত্র ছাপানোর দরপত্র নিয়ে সৃষ্ট জটিলতার কারণে পরীক্ষা পেছানো হয়েছে। এর আগেও একবার ওই পরীক্ষা পেছানো হয়।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার বলা হয়, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে; তবে ২০০৯ সালের চতুর্থ বর্ষ সম্মান পরীক্ষা ১৩ সেপ্টেম্বর থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।