প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। চারটি ইউনিটে ২৩ হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেছেন।সকাল ১০টায় ‘এ’ ইউনিট, দুপুর ১২টায় ‘বি’ ইউনিট ও ‘সি’ ইউনিট এবং বেলা তিনটায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট আকারের ছবির পেছনে নাম ও প্রদত্ত পরীক্ষার রোল নম্বর এবং ইউনিটের নাম লিখে আনতে হবে। এই দুই কপি ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা দলিলুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.cou.ac.bd) পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান বলেন, ‘ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ে নির্ভুলভাবে আমরা ফলও প্রকাশ করব।’