প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য মো. আলী আশরাফের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক সভা হয়। ওই সভায় নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এর আগেও দুই দফা ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু অবরোধ ও হরতালের কারণে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘বি’ ইউনিট এবং একই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ জানুয়ারি বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্রওয়ারি আসনবিন্যাসসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cou.ac.bd-এ পাওয়া যাবে।