প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ছয়টি ইউনিটের ১৪ বিভাগে ৬৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হচ্ছে এ, বি, সি, ডি, ই ও এফ। এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর এবং ডি, ই ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত মোবাইল অপারেটর টেলিটকে খুদেবার্তা পাঠিয়ে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের www.bsmrstu.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।