প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন কার্যক্রম গতকাল শনিবার শুরু হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিটে এ কার্যক্রম শুরু হয়। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গত রাতে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১২ ও ২০১১ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন।অনলাইনে ভর্তির নির্দেশনাবলি www.admission.univdhaka.edu ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১২ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১৯ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৩ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট, ৯ নভেম্বর বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিট এবং ১৬ নভেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।