প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন নেওয়া কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্র কাল শনিবার থেকে নেওয়া শুরু হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়া যাবে ৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মুঠোফোনের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ১১ নভেম্বর এবং শেষ হবে ১৮ নভেম্বর। ভর্তির আবেদন ফরম পূরণ ফি ৪০০ টাকা। ভর্তিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হেলপ লাইন চালু করেছে। হেলপ লাইনগুলো হচ্ছে ০১৫৫৫৫৫৫১৫৭, ০১৫৫৬৫৭০০৮৮, ০১৫৫৬৫৭০০৭৭। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এসব মুঠোফোনে যোগাযোগ করা যাবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।