প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ নভেম্বর। ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টেলিটক প্রিপেইড মুঠোফোনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ ও ২০১৭ সালে এইচএসসি বা সমমান এবং ২০১৪ ও ২০১৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে (এ ইউনিট) ভর্তির যোগ্যতা চতুর্থ বিষয়সহ জিপিএ ৬ দশমিক ৫০ থাকতে হবে। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে (বি ইউনিট) ভর্তির যোগ্যতা জিপিএ-৬। ব্যবসায় শিক্ষা অনুষদে (সি ইউনিট) জিপিএ-৬ থাকতে হবে। আবেদনের জন্য প্রিপেইড টেলিটক মুঠোফোন সিম থেকে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে।