দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। বিস্তারিত আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাচ্ছে। এ ছাড়া মুঠোফোন বার্তার মাধ্যমে পরীক্ষার্থীদের আসনবিন্যাস জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজিবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হয়ে ৫ নভেম্বর পর্যন্ত চলবে। ২ নভেম্বর রোববার সকাল নয়টা ৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা ৩০ পর্যন্ত ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর সোমবার সকাল নয়টা ৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা তিনটা থেকে বিকেল চারটা ৩০ পর্যন্ত ‘সি’ ইউনিটের (বিজ্ঞান/মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর মঙ্গলবার সকাল নয়টা ৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নম্বর ১০০০০১ থেকে ১০৬০০০ পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা তিনটা থেকে বিকেল চারটা ৩০ পর্যন্ত ‘এ’ ইউনিটের রোল নম্বর ১০৬০০১ থেকে ১১২২৯৯-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর বুধবার সকাল নয়টা ৩০ থেকে বেলা ১১টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে বেলা একটা ৩০ পর্যন্ত ‘বি’ ইউনিটের রোল নম্বর ২০০০০১ থেকে ২০৬০০০ পর্যন্ত এবং বেলা তিনটা থেকে চারটা ৩০ পর্যন্ত রোল নম্বর ২০৬০০১ থেকে ২১২১০০-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ১৭৬০ আসনের বিপরীতে ৫৭ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য আবেদন করেছেন।