প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত ওই পরীক্ষায় তিন লাখ ৬৩ হাজার শিক্ষার্থী অংশ নেন।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nu-ba.info, www.nu-bsc.info, www.nu-bbs.info এবং যেকোনো মুঠোফোন থেকে NU AT Roll No লিখে ৪৬৩৬ নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে পরীক্ষার ফল জানা যাবে। যে কারণে দেরি: ২৭ ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। জানা যায়, উত্তরপত্রে (অপটিক্যাল মার্ক রিকগনিশন—ওএমআর ফরম) ত্রুটি ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশের আন্দোলনের কারণে ফল প্রকাশে দেরি হয়।জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় নৈর্ব্যক্তিক/বহুনির্বাচনী প্রশ্নে। এর উত্তর দিতে হয় ওএমআর ফরমে। কম সময়ের মধ্যে ফল প্রকাশের জন্য এ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। নির্দিষ্ট ওই উত্তরপত্র (ওএমআর ফরম) কম্পিউটারের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়ন করা হয়।কিন্তু এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেসব ওএমআর ফরম সরবরাহ করা হয়েছে, তার অনেকগুলোতেই ত্রুটি ছিল। সূত্র জানায়, উত্তরপত্র কম্পিউটারে মূল্যায়ন করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। পরে এগুলো হাতে মূল্যায়ন করতে হয়। এ ছাড়া জোট সরকারের আমলে চাকরি পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণেও ফল তৈরিতে দেরি হয়।পরীক্ষা কমিটির সদস্য ও স্নাতক পূর্ব শিক্ষা স্কুলের ডিন মোবাশ্বেরা খানম বলেন, কিছু উত্তরপত্রে সমস্যা ছিল, পরে তা হাতে মূল্যায়ন করা হয়েছে।