হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।
২ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা ১৯ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মু. আবুল কাসেমের সভাপতিত্বে গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৭ শিক্ষাবর্ষে ১ হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে। গতকাল বুধবার গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পরে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।