প্রথম বর্ষে ভর্তি শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি শুরু হচ্ছে কাল রোববার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। প্রকৌশল বিভাগগুলো এবং স্থাপত্য বিভাগে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ১৪, ১৫ ও ১৮ ডিসেম্বর—এই তিন দিন ভর্তি করা হবে। ওই তিন দিন উপজাতীয় ও রাখাইন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ভর্তি কার্যক্রম চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। মেধাতালিকা থেকে ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর বিকেল পাঁচটায়।