প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা ২৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার যাবতীয় তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। এ ছাড়া পরীক্ষার ফলাফল যথাসময় যেকোনো মুঠোফোন থেকে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে।