প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক কোর্সে ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রোববার চুয়েটের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টায় চুয়েটের মিলনায়তনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হবে এবং আজ থেকেই নিয়মিত ক্লাস শুরু হবে। এ ছাড়া আবাসিক হলে আসন সংকুলান হবে না বিধায় শিক্ষার্থীদের নিজ নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে। হলে আসন পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের দিন নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং সাক্ষাৎকার প্রদানের জন্য উপস্থিত থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।