প্রথম বর্ষের ক্লাস শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন (পরিচিতি ক্লাস) আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ দিন থেকে তাঁদের নিয়মিত শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হবে। বিজ্ঞপ্তিতি বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১০টায় ওরিয়েন্টেশন, বিভাগীয় নিবন্ধনসহ প্রাথমিক কাজকর্ম অনুষ্ঠিত হবে। এরপর বিভিন্ন বিভাগের নিয়মিত ক্লাস চলবে। আবাসিক হলে সব শিক্ষার্থীর আসন সংকুলান হবে না বলে শিক্ষার্থীদের নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে।