প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর সব বিভাগের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ভর্তি পরীক্ষায় পাঁচটি অনুষদ ও আটটি ইউনিটের অধীনে ৭৯ হাজার ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন—যেখানে একটি আসনের বিপরীতে শিক্ষার্থী ছিল প্রায় ৫৪ জন। এর মধ্যে মেধাতালিকা থেকে এক হাজার ৪৬৫ জন এবং বিভিন্ন কোটায় ৯৯ জনসহ মোট এক হাজার ৫৬৪ জন ভর্তি হয়েছেন। ভর্তির কার্যক্রম শেষ হওয়ায় আগামীকাল থেকে সব বিভাগের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।